ছাতক প্রতিনিধি

১৪ মার্চ, ২০১৮ ২১:৪৮

স্বাস্থ্য খাত উন্নয়নে শেখ হাসিনার সরকার আন্তরিক সচেষ্ট : এমপি মানিক

সরকারী প্রতিষ্ঠান কমিটি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে উন্নয়নে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আন্তরিক সচেষ্ট রয়েছে। ভিশন ২০৪১’র আলোকে স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেয়া হয়েছে আধুনিক মানের চিকিৎসা সেবার সব ধরনর পদক্ষেপ। প্রতি ৬ হাজার মানুষের চিকিৎসার জন্য ১টি করে কমিউনিটি ক্লিনিক। যা সরকারের যুগান্তকারী অর্জন।

ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স অচিরেই ৫০ শয্যার চিকিৎসা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়ে তিনি বলন, বিভিন্ন ধরনের দুর্ঘটনা কবলিত রোগীদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে কৈতক হাসপাতালে ট্রমা সেন্টার চালুর পদক্ষেপ নেয়া হয়েছে।

এসময় এমপি মানিক দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণসহ উপজেলার ২৬টি কমিউনিটি ক্লিনিক সক্রিয় করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন। তিনি বুধবার (১৪ মার্চ) ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসপাতালর প্রধান সহকারী কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত শর্মা, আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, পৌর কাউন্সিলার ইরাজ মিয়া, ডা. ফারকুল ইসলাম, সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত