সিলেটটুডে ডেস্ক

১৫ মার্চ, ২০১৮ ১৫:০১

নেপাল যাচ্ছেন রাগীব রাবেয়া মেডিকেলের প্রতিনিধি দল

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করতে নেপাল যাচ্ছেন সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের একটি প্রতিনিধি দল।

আগামীকাল শুক্রবার (১৬ মার্চ) নেপালে যাচ্ছেন মেডিকেল কলেজটির দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি।   

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. দাউদ এবং একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক সাইরাস সাকিবা।

প্রতিনিধি দলটি নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করবেন ও শোক বার্তা পৌছে দিবেন বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন।

 গত ১২ মার্চ নেপালে দুর্ঘটনায় কবলিত ইউএস বাংলার বিমানটিতে সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১৩জন নেপালী বংশোদ্ভূত শিক্ষার্থী ছিলেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী ১১জন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং ২জন শিক্ষার্থী নেপালের কেএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



আপনার মন্তব্য

আলোচিত