জগন্নাথপুর প্রতিনিধি

১৬ মার্চ, ২০১৮ ০০:৪৪

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মান্নান

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে, শিশুদের বিদ্যালয়মুখী করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। ২০১৮ সালের মধ্যে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কোন মানুষকে নিরক্ষর রাখবে না।

মান্নান আরো বলেন, গরীব অসহায় মানুষের অধিকার কাজ করছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকার গরীব ও অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে।

এসময় তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়নের জোয়ার বইছে, এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পুনরায় নৌকা’র পক্ষে কাজ করুন।

তিনি বৃহস্পতিবার (১৫ মার্চ)  দুপুরে জগন্নাথপুর ডিগ্রী কলেজের বার্ষিকী ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসমব কথা বলেন।

জগন্নাথপুর ডিগ্রী কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম'র সভাপতিত্বে ও কলেজের প্রভাষক প্রতিভা রানী দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের এডহক কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য ডাঃ আব্দুল আহাদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ রুহেল, কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী জগন্নাথপুর মির্জাবাড়িতে অসহায় দুস্থদের মধ্যে ত্রান বিতরনী অনুষ্ঠানে যোগ দেন।

ডিগ্রী কলেজের অনুষ্ঠান শেষে বিকেলে প্রতিমন্ত্রী ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্ট'র উদ্যোগে নির্মিত রিসোর্স সেন্টার উদ্ধোধন করেন।

এতে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অগ্রগতিতে যুগান্তকারী ভূমিকা রেখে চলেছেন। দেশের অর্থনীতিতে প্রবাসী রেমিটেন্স একটি বড় চালিকাশক্তি। দেশের সব বড় বড় প্রজেক্টে প্রবাসীদের ভূমিকা অবিস্মরণীয়। প্রবাসে নানা ক্ষেত্রে সফল ব্যক্তিদের সম্মানের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

আপনার মন্তব্য

আলোচিত