১৬ মার্চ, ২০১৮ ১৭:২৭
সুনামগঞ্জের দিরাইয়ে নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেছেন দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত। শুক্রবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের কেজাউরা গ্রামে বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. জয়া সেনগুপ্ত বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কাজে বিশ্বাসী, বিশেষ করে হাওর পাড়ের শিক্ষা, বিদ্যুৎ যোগাযোগ, কৃষির উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার।
২০২১ সালের মধ্যে হাওর পাড়ের প্রতিটি গ্রামে বিদ্যুৎ দেয়ার কাজ পুরোদমে চলছে জানিয়ে বিগত যেকোনো সময়ের তুলনায় বিদ্যুৎ ও শিক্ষাবিস্তারে অসামান্য সাফল্য দেখিয়েছে জননেত্রী শেখ হাসিনার সরকার বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার। আওয়ামীলীগও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য