ওসমানীনগর প্রতিনিধি

২৪ মার্চ, ২০১৮ ১৬:২৮

পিএইচডি করতে জাপান যাচ্ছেন মোহাম্মদ শওকত আলী

সিলেটের ওসমানীনগর উপজেলার সাবেক ইউএনও বর্তমান অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শওকত আলী পিএইচডি ডিগ্রি করতে আজ শনিবার জাপান যাচ্ছেন।

শনিবার (২৪ মার্চ) রাত ১২টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং এয়ারলাইন্সের একটি বিমানযোগে জাপানের উদ্দেশ্যে যাত্রা করবেন।

'রিলেশনশিপ বিটুইনসি অব সিভিল সার্ভেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ অব বাংলাদেশ' বিষয়ের উপর তিন বছর মেয়াদী ডিগ্রি অর্জন করতে জাপান যাচ্ছেন মোহাম্মদ শওকত আলী।

২৫তম বিসিএস ক্যাডার হিসেবে শরিয়তপুর জেলা প্রশাসকের অফিসে যোগদানের মাধ্যমে পরবর্তীতে ইউএনও পদে পদোন্নতি লাভ করে হবিগঞ্জের লাখাই উপজেলা ও নবগঠিত ওসমানীনগর উপজেলার প্রথম ইউএনও হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি সরকারের অর্থমন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত রয়েছেন।

তিন বছর জাপানে বসবাস করে সুষ্ঠুভাবে সাফল্যের সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করতে তিনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিতজন সহ সকলের নিকট দোয়া কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত