২৭ মার্চ, ২০১৮ ২৩:৫৯
সিলেট নগরীর উপশহর থেকে নিখোঁজ হওয়া মুহাইমিনুর রহমান ভূঁইয়া (১৬) নামের কিশোরকে কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার করা হয় তাকে।
সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করলেও কিভাবে তাকে উদ্ধার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত জানাতে পারেননি তিনি।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ জানান- নিখোঁজ কিশোরের পিতা দুপুর দেড়টার দিকে তার ছেলেকে পাওয়া গেছে বলে পুলিশকে অবহিত করেছেন। ছেলেটি লাকসাম শহরে তার চাচার বাসায় গিয়ে উঠেছে। বর্তমানে ওখানেই আছে বলে পুলিশকে জানান নিখোঁজের পিতা উপশহরের শাহজালাল উপশহর হাইস্কুল এর শিক্ষক মিজানুর রহমান ভূঁইয়া।
উল্লেখ্য, গত ২১ মার্চ আনুমানিক বিকাল ৫ঘটিকার সময় উপশহর, ব্লক-ডি, ১৪ নাম্বার রোডের, ০২ নাম্বার বাসা থেকে বাহিরে যাওয়ার পর মুহাইমিনুর রহমান ভূঁইয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। এ ঘটনায় সেদিনই শাহপরান থাকায় একটি সাধারণ ডায়রি করেন মিজানুর রহমান ভুঁইয়ার।
আপনার মন্তব্য