২৯ এপ্রিল, ২০১৮ ১৬:৪২
মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক শিবির নেতাকে ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সহ-সভাপতি করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ এপ্রিল) কুলাউড়ার ১১ নং শরীফপুর ইউনিয়নের গঠন করা ছাত্রলীগের কমিটিতে তার নাম রয়েছে বলে জানা যায়।
এরই মধ্যে নবগঠিত কমিটি নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্কের। অনেকেই অভিযোগ তুলেছেন গঠনতন্ত্র না মেনে অধিক বয়সী অছাত্র এবং শিবির নেতাকে সহ-সভাপতির পদ দিয়ে নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে ইউনিয়ন ছাত্রলীগে মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।
এ নবগঠিত কমিটিতে মো. মিজান আহমেদ নামে সাবেক এক শিবির নেতাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূলের কর্মীরা। এদিকে মিজানের ফেইসবুক আইডিতে দেখা গেছে বিভিন্ন সময়ে সরকার বিরোধী এবং জামাত শিবিরের পক্ষে পোষ্ট করতে।
এবিষয়ে মো. মিজান আহমদের সাথে কথা হলে তিনি জানান, আমি কখনই শিবির করতাম না। আমার ফেইসবুক আইডি বিভিন্ন সময়ে হ্যাক হয়েছিল। আমি এসব পোষ্ট কখনই করিনি।
এদিকে নবগঠিত কমটির সভাপতির পদ নিয়েও উঠেছে অভিযোগের সুর। আর অভিযোগ করেছেন নতুন কমিটিতে পদ পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা।
তিনি বলেন, নবগঠিত কমিটিতে মোবারক আলীকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। যিনি কিনা সদ্য বিদেশ ফেরত। তিনি বলেন, তার থেকেও সবচেয়ে বড় জিনিস হচ্ছে মোবারক আলী একজন অছাত্র।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.রাসেল আহমদ বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখব। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য