২২ মে, ২০১৮ ১৭:৩৮
সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
সোমবার (২১ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পরিবেশন ও খাদ্যে ভেজাল প্রতিরোধে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জী।
এতে বিভিন্ন অনিয়মের কারণে কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় ও ১০টি মামলা দায়ের করা হয়।
আপনার মন্তব্য