২৯ মে, ২০১৮ ১২:৫৫
কুলাউড়ার বরমচাল চা বাগানের একটি পুকুর থেকে নিপু বাউরী (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার দুলন বাউরীর স্ত্রী।
মঙ্গলবার (২৯ মে) সকালে বরমচাল চা বাগানের দিপু লাইনের একটি পুকুরে লাশ ভেসে আছে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ঘরের দক্ষিণ পাশের পুকুর থেকে পানি আনতে গেলে পুকুরে পড়ে মারা যান নিপু বাউরী। সকালে পরিবারের লোকজন লাশটি দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য চন্দন কুর্মি জানান, মঙ্গলবার সকালের দিকে স্থানীয়রা নিপু বাউরীর লাশ তার নিজ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে আমাকে খবর দেয়। পরে আমি পুলিশকে খবর দেই। কিভাবে সে মারা গেলো আমরা বুঝতে পারছি না।
এ ঘটনায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তিনি মারা গেছেন। সন্দেহজনক কিছু পাওয়া গেলে সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য