৩০ মে, ২০১৮ ১৩:২৯
সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকন মিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক গ্রামে এঘটনা ঘটে। নিহত রোকন কৈতক গ্রামের ছালিক মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, কৈতক-দৌলতপুর পিডিবির বিদ্যুৎ লাইন থেকে অপরিকল্পিত ভাবে নদীর উপর দিয়ে সংযোগ দেয়া বিদ্যুৎ লাইন নদীতে পড়ে যায়।
বিকেল সাড়ে ৫ টার সময় রোকন মিয়া বাড়ীর পাশে নদীতে গোসল করতে গেলে নদীতে পড়ে যাওয়া বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসলে আহত হয়। পরে তাকে আহত অবস্থায় দ্রুত কৈতক ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য আব্দুর রহিম এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পিডিবি বিদ্যুৎ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে অপরিকল্পিত ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী দাবী করেন।
আপনার মন্তব্য