০৪ জুন, ২০১৮ ১৮:০৪
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ জুন) দুপুরে কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে পৌর কমিটির সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি শংকর লাল সাহা ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশ।
পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর এলাকার ৬টি মণ্ডপ কমিটির প্রতিনিধিবৃন্দ। বিকেলে ২য় অধিবেশনে গোপন ব্যালটে ভোট গ্রহণের মাধ্যমে বিশ্বজিত রায় সভাপতি ও জয়ন্ত দত্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আপনার মন্তব্য