০৫ জুন, ২০১৮ ১৪:০১
পাইরেসির মাধ্যমে ভারতীয় ৪টি চ্যানেল সম্প্রচারের কারণে বিয়ানীবাজারের ডিস ক্যাবল এসোসিয়েশন নামের একটি কেবল অপারেটরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) দুপুর ১২টার দিকে র্যাবের সহায়তায় জেলা প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিচিল জানান, পাইরেসির মাধ্যমে ৪টি ভারতীয় চ্যানেল সম্প্রচার করছিল এই কেবল অপারেটরটি। যার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।
অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য