সিলেটটুডে ডেস্ক

০৫ জুন, ২০১৮ ১৬:৪৭

পর্যটন শিল্পের বিকাশে ট্যুরিস্ট ক্লাবকে এগিয়ে আসতে হবে: নুমেরী জামান

সিলেট ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার (৪ জুন) নগরীর জিন্দাবাজারস্থ পানসী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় ক্লাবের সভাপতি মো. আবু হানিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রকৃতি কন্যা সিলেটের পর্যটন শিল্পের বিকাশে সিলেট ট্যুরিস্ট ক্লাবকে এগিয়ে আসতে হবে। সিলেটের সকল পর্যটন জায়গাগুলোর সৌন্দর্যবর্ধন এবং উপভোগ্য করে তুলতে কাজ করে যাচ্ছে সিলেট জেলা প্রশাসন। তাই সিলেটের পর্যটনকে আরো আকর্ষণীয় করে তুলতে বিশেষ করে সিলেট ট্যুরিস্ট ক্লাবসহ পর্যটন সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি.টি) এ.এস.এম সাহেদুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর কো-অর্ডিনেটর এড. ইরফানুজ্জামান চৌধুরী, এক্সেলসিয়র সিলেট এর ব্যবস্থাপনা পরিচালক সাঈদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট এনামুল হক জুবের, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, সহসভাপতি গুলজার আহমদ হেলাল, সিলেট হোটেল গেস্ট হাউস এন্ড ওনার্স গ্রুপের সাধারণ সম্পাদক নওশাদ আল মুক্তাদির, হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগের সভাপতি মো. আরিফুর রহমান আরিফ।

বক্তারা পর্যটন শিল্পে অপার সম্ভাবনার নগরী সিলেটকে বিশ্বের কাছে আরো আকর্ষণীয় ও সৌন্দর্যমন্ডিত করে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি আল মামুন, রাহেল আহমদ, সহসাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, কোষাধ্যক্ষ মকসুদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রূপন, সহসাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক রাসেল আহমদ লস্কর, সহপ্রচার সম্পাদক আহমদ জাকি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবির, ভ্রমণ বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফখরুল হাসান রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মুয়িম মাহিদ, সমাজসেবা সম্পাদক আব্দুস সালাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, আজীবন সদস্য ইউসুফ আলী তুহিন, নির্বাহী সদস্য আব্দুর রউফ উজ্জল, তাওহিদুল ইসলাম, এনামুল ইসলাম, আতিক আহমদ প্রমুখ।

দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কে. এম. সুলতান মাহমুদ তাপাদার।

আপনার মন্তব্য

আলোচিত