০৬ জুন, ২০১৮ ১৬:২৬
সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার ৫ম একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
বুধবার (৬ জুন) দুপুরে সিলেট প্রেসক্লাব ভবনে চার দিনব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, ফটো সাংবাদিকরা সময়ের চিত্র তুলে রাখেন। কিন্তু সময়ের ব্যবধানে সেটি ইতিহাসের উপাদান হয়ে ওঠে। লিখিত ইতিহাসের চেয়ে সচিত্র ইতিহাস অধিক শক্তিশালী। আর সেই শক্তিমান কাজের অনবদ্য এক প্রদর্শনী দেখে মন ভালো হয়ে গেলো। তিনি আতাউর রহমান আতার ৫ম আলোকচিত্র প্রদর্শনীর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি এনামুল হক জুবের ও এম এ হান্নান, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর ও আব্দুর রশিদ মো. রেনু, দৈনিক সিলেট বাণীর সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মো. আফতাব উদ্দিন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. ফয়ছল আলম, প্রদর্শনী উদযাপন কমিটির আহবায়ক আব্দুল বাতিন ফয়সল, যুগ্ম আহবায়ক মো. দুলাল হোসেন, সদস্য সচিব শেখ আশরাফুল আলম নাসির, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক বাপ্পী ত্রিবেদী, সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও আব্দুল মোনায়েম, প্রেসক্লাব সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মো. আব্দুল মুকিত অপি, নৌসাদ আহমেদ চৌধুরী, মারুফ হাসান, বাংলা টিভির ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ, লেখক-প্রকাশক রাজীব চৌধুরী, কালের কন্ঠের ফটো সাংবাদিক আশকার ইবনে আমিন রাব্বী, দৈনিক ভোরের কাগজের ফটো সাংবাদিক সোহেল আহমদ প্রমুখ।
এছাড়াও মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন, মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, ফুল মিয়া, ওমর মাহি প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য