চৌধুরী মোহাম্মদ মারুফ হাসান

০৬ জুন, ২০১৮ ২২:০৬

ফেঞ্চুগঞ্জে সরকারি জায়গা দখল করে তৈরি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চান্দপুরে সড়ক ও জনপদের ভূমি দখল করে গড়ে উঠেছে বাজার ও দোকান পাট। প্রায় শ'খানিক বিভিন্ন ধরনের দোকান পাট গড়ে উঠায় ব্যাঘাত ঘটছে স্বাভাবিক চলাফেরায়।

বুধবার (৬ জুন) সরজমিনে ফেঞ্চুগঞ্জ এর গুরুত্বপূর্ণ চান্দপুর-বালাগঞ্জ চান্দপুর-মল্লিকপুর মিরগঞ্জ সড়কের আশেপাশে সরকারী জায়গা দখল করে গড়ে ওঠা এসব দোকানপাট দেখা যায়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, স্থানীয় ইজ্জাদ মিয়া, শফিক মিয়া, রুহেল আহমেদরা সরকারী বিনা অনুমতিতে দোকানপাট তৈরি করছেন। এ কারণে সাধারণ মানুষের যাতাযাতে যেমন কষ্ট হচ্ছে ঠিক তেমনি সরকারি জায়গাও বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন সাধারণ জনগণ।

এ ব্যাপারে রুহেল মিয়ার সাথে কথা বললে তিনি জানান, এখানে আগেও আমার দোকান ছিল তাই আবার করছি, অনুমতির ব্যাপারে বলেন অনুমতি নাই সবাই তো অনুমতি ছাড়াই করছে।

সরকারি জায়গা দখল করা ইজ্জাদ মিয়া অনুমতিবিহীন অবৈধ দখলের কথা স্বীকার করে বলেন, সরকারের জায়গা আমিও তো সরকারি মানুষ তাই দখল করেছি!

অপর এসব জায়গাকে নিজের পৈতৃক জায়গা দাবি করে স্থানীয় জামাল মিয়া বলেন, এটি আমার পৈতৃক জায়গা তাই দোকানপাট করে ভাটা দিচ্ছি অন্যরাও দিচ্ছেন।

এ ব্যাপারে সিলেট সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরী বলেন, এসব দখল ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত