ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

০৭ জুন, ২০১৮ ১৭:৪৫

ফেঞ্চুগঞ্জে শিশু বলাৎকার, অভিযুক্ত মিফতারকে বরখাস্তের দাবি

ফেঞ্চুগঞ্জে শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত ফেঞ্চুগঞ্জ মাইজগাও সিএনজি শাখার সভাপতি নজরুল ইসলাম মিফতার (মিফতার মেম্বার) কে সভাপতি পদ থেকে বরখাস্ত করার লিখিত দাবি জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ মাইজগাও সিএনজি শাখার অর্ধশতাধিক চালক ও শ্রমিক।

বুধবার (৬ জুন) লিখিত অভিযোগে তারা বলেন, অভিযুক্ত মিফতার মেম্বার বলাৎকারের ঘটনা আগেও ঘটিয়েছেন। এমন লোককে সিএনজি অটোরিকশা শাখার দায়িত্ব থেকে বরখাস্তের দাবি জানিয়ে অর্ধশতাধিক চালক শ্রমিকের সাক্ষরিত অভিযোগ সিলেট জেলা সিএনজি অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন রেজি: ৭০৭ এ প্রদান করা হয়।

এ ব্যাপারে কয়েকজন সিএনজি চালক জানান, আমরা সিলেট জেলা শ্রমিক ইউনিয়ন বরাবর মিফতারকে অপসারণের জন্য লিখিত আবেদন করেছি। আমরা তাঁর অপসারণ চাই। শিশু বলাৎকারকারীকে আমরা সভাপতি পদে চাই না।

আপনার মন্তব্য

আলোচিত