০৯ জুন, ২০১৮ ১৬:৫৩
বিদ্যুতের দাবিতে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।
শনিবার (৯ জুন) বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ঘন্টাব্যাপী সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখা হয়।
এতে মহাসড়কে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে বিদ্যুৎ কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
সড়ক অবরোধের খবর পেয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ উদ্দিন ঘটনাস্থলে যান। ওসি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে আলাপ করলে বিদ্যুৎ কর্তৃপক্ষ নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।
আপনার মন্তব্য