নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০১৮ ২১:২৫

সিলেটে একমাসে ৮০ মাদকব্যবসায়ী গ্রেপ্তার, ২৮৩ জনকে দণ্ড

সিলেটে গত একমাসে মাদক বিরোধী অভিযানে ৮০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এছাড়া মাদক বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৮৩ জন মাদকসেবনকারীকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

এর মধ্যে ৩৭ জনকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। যার মধ্যে রয়েছে ৯,০৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯২ কেজি গাঁজা, ৭৮৬ লিটার দেশিয় মদ ও ৪৬ লিটার বিদেশী মদ।

বুধবার র‌্যাব-৯এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-৯ এর গহমাধ্যম শাখার পরিচালক এএসপি মাঈনউদ্দিন চৌধুরী জানান, সারাদেশে যখন মাদকের বিস্তার দিনে দিনে ভয়ানক আকার ধারণ করে আসছিল মাদকের এই শক্তিশালী ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে গত ৩ মে র‌্যাব ফোর্সেসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দরবারে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা প্রদান করেন। র‌্যাব ইতোমধ্যে মাদকের অনেক বড় বড় অভিযানে সাফল্য অর্জন করেছে। সারাদেশের ন্যায় র‌্যাব-৯,  ‌'চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে'- এই শ্লোগানে উজ্জীবিত হয়ে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, মাদক চোরাকারবারি ও মাদকের ডিলারদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

আপনার মন্তব্য

আলোচিত