সিলেটটুডে ডেস্ক

২২ জুন, ২০১৮ ২১:৪৩

সিলেটে আন্তঃধর্মীয় আলোচনা সভা শনিবার

শনিবার  সিলেটে আন্ত:ধর্মীয় আলোচনা সভা অনুষ্টিত হবে। এই আলোচনা সভার মূলসুর: ‘উন্মুক্ত হৃদয় আনে শান্তি ও সম্প্রীতি’।  

সিলেট জেলা পরিষদ অডিটোরিয়াম সকাল ১০ টায় অনুষ্টিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান ও সভপতিত্ব করবেন সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই, ধর্মপাল, সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশ ।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ থের, সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশ ধর্মপাল বিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই, ইসলামিক ফাউ-েশন হবিগঞ্জের ডেপুটি ডিরেক্টর জনাব শাহ্ মুহাম্মদ নজরুল ইসলাম।

এতে  স্বাগত বক্তব্য প্রদান করবেন সিলেটে আন্ত:ধর্মীয় আলোচনা সভা আয়োজক কমিটির আহ্বায়ক ফাদার স্ট্যানিসলাউস গমেজ।

এতে  মুক্তালোচনা/ অনুভূতি সহভাগিতা করার সুযোগ রয়েছে। আন্ত:ধর্মীয় আলোচনা সভাটি সঞ্চালনায় করবেন কারিতাস সিলেট অঞ্চলের আলোঘর প্রকল্পের  আঞ্চলিক ব্যবস্থাপক পিউস নানোয়ার।

এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেছে আয়োজক কমিটি।

আপনার মন্তব্য

আলোচিত