০৭ আগস্ট, ২০১৮ ১৬:০৭
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে আবদুল্লাহ মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ আগস্ট) সকালে থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা লাকমা বাজারে নিজের মুদি দোকানে গাঁজা বিক্রয়কালে তাকে গ্রেপ্তার করা হয়।
আবদুল্লাহ উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের সীমান্তবর্তী টেকেরঘাটের লাকমা গ্রামের প্রয়াত জিতেন্দ্র কুমারের ছেলে।
তাহিরপুর থানা পুলিশ জানায়, উপজেলার টেকেরঘাটের লাকমা বাজারে নিজের মুদি দোকানে গাঁজা বিক্রয়কালে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল আবদুল্লাহকে গাঁজাসহ গ্রেপ্তার করে।
আপনার মন্তব্য