২৮ ডিসেম্বর, ২০১৪ ০০:৩৬
বিশ্বনাথের দশঘর ইউনিয়নের জামেয়া ইসলামীয়া দারুল উলুম বরুণী মাদ্রাসার
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি।
তার আগমন উপলক্ষে তৈরী করা হয়েছে বিশাল প্যান্ডেল। নির্মাণ
করা হয়েছে বেশ কয়েকটি তোরণ। হেলিকপ্টার অবতরণের
স্থানকে সাজানো হয়েছে নানাভাবে। দেশের বিভিন্ন জায়গায় চলাচলের জন্য ব্যয়বহুল হেলিকপ্টার ব্যবহার করেন বলে নানান সমালোচনাও আছে তাকে নিয়ে।
আল্লামা আহমদ শফী নারীদের ‘তেঁতোলের’ সাথে তুলনা করে চরম সমালোচিত হন
দেশব্যাপী । তাঁর সংগঠন হেফাজতে ইসলাম কথিত ‘ধর্ম অবমাননাকারী’ দের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আলোচনায় আসে । গতবছর ৬ মে ‘নাস্তিকদের ফাঁসি’র দাবিতে শাপলা চত্বরে অবস্থান নিলে আইনশৃঙ্খলা
বাহিনীর অভিযানে তাদের সরিয়ে দেয়ার পর সংগঠনটি তাদের হাজার হাজার কর্মী গুমের অভিযোগ তোলে । যদিও পরবর্তীতে তাদের বক্তব্যের কোন প্রমাণ মিলেনি । উল্টো
তাদের তালিকাভুক্ত গুম হওয়া কর্মীরা জীবত ফিরতে শুরু করলে বিব্রত হতে হয় হেফাজতে ইসলামকে ।
আপনার মন্তব্য