১০ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৩৮
সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ফ্যাসিস্ট অবৈধ সরকার শুধু গণতন্ত্রকে ধ্বংসই করেনি, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী মতকে দমন করার জন্য সুগভীর ষড়যন্ত্র করছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ষড়যন্ত্রমুলক মামলায় কারাগারে আটকে রেখে আওয়ামী বাকশালী সরকার তাঁকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বিশাল মানববন্ধনে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীর প্রতি সরকারের এমন হিংস্র আচরণ বাকশালী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। অবিলম্বে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। অন্যথায় গণবিস্ফোরণে দেশনেত্রীর মুক্তি নিশ্চিত করে বাকশালীদের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়া হবে।
মানববন্ধনটি সকাল ১১টা থেকে শুরু হয়ে বেলা ১টার দিকে সমাপ্ত হয়। মানববন্ধনে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহসভাপতি হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহসভাপতি শাহজামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল হাকিম চৌধুরী, ওসমান গনি, মহানগর সহসভাপতি জিয়াউল হক জিয়া, অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, বাবু নিহার রঞ্জন দে, মহানগর উপদেষ্টা সৈয়দ বাবুল, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, বিএনপি নেতা বদরুদ্দোজা বদর, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, মহানগর সাংগঠনিক সম্পাদক মুকুল মোর্শেদ, জেলা সাংগঠনিক আবুল কাশেম, মহানগর দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, জেলা শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রম সম্পাদক ইউনুছ মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, জেলা ধর্ম সম্পাদক আল মামুন খান, তাতী সম্পাদক ওহিদ তালুকদার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজী, মহানগর বিএনপির সহকোষাধ্যক্ষ শেখ মু. ইলিয়াস আলী, জেলা সহকোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সহদপ্তর সম্পাদক এম. এ মালেক, সহআইন সম্পাদক আমিন উদ্দিন, সহশিশু সম্পাদক দেলোয়ার হোসেন জয়, মহানগর সহকুটির শিল্প সম্পাদক খোকন ইসলাম, জেলা সহমুক্তিযোদ্ধা সম্পাদক সিরাজুল ইসলাম, মহানগর সহযোগাযোগ সম্পাদক উজ্জর রঞ্জন চন্দ, সহসাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহপল্লী উন্নয়ন আব্দুস সবুর, জেলা ও মহানগর সদস্য মোতাহির আলী মাখন, এম. মখলিছ খান, নুরুল ইসলাম লিমন, ফয়েজ উদ্দিন মুরাদ, দেলোয়ার হোসেন রানা, আলী হায়দার মজনু, মাসুম রাজ্জাক রুমেল, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর সভাপতি সুদিপ জ্যোতি এষ, সাবেক ছাত্রনেতা সৈয়দ সারওয়ার রেজা, কয়েস আহমদ ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ। মানববন্ধনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহানগর আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন।
আপনার মন্তব্য