১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:১৪
সিলেটের মোগলাবাজারে ২০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে শিলাম মাঝের মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. তাজুল ইসলাম (৩৭) সিলেটের জকিগঞ্জ উপজেলার পিল্লাকান্দি গ্রামের ফখর উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, তাজুল নিয়মিত মাদকসেবীদের কাছে ইয়াবা পৌছে দিত। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য