১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৫২
মৌলভীবাজারের কমলগঞ্জের ৯নং ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. আমির আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল গাফফারের সঞ্চালনায় মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. বশির উদ্দিন, তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক মা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য