১২ সেপ্টেম্বর, ২০১৮ ২১:৩৬
সিলেট ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, ক্রীড়াঙ্গনে বর্তমান সরকার সফল। যথাযথ পৃষ্ঠপোষকতার কারণে সরকার দেশের ক্রীড়াঙ্গনকে বহুদূর এগিয়ে নিয়েছে। দেশের ক্রীড়া ব্যবস্থাপনাকে এগিয়ে নিতে সরকারের তরফ থেকে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) গোয়াইনঘাটের রাধানগর খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ইউনিয়ন ভিত্তিক ফুটবল ফাইনাল খেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, ক্রীড়াঙ্গনে সরকারের সকল সফলতায় জননেত্রী শেখ হাসিনা হলেন পথপ্রদর্শক। তার সঠিক ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। বিশ্বের দরবারে বাংলাদেশ এখন আত্ম মর্যাদাশীল একটি আধুনিক রাষ্ট্রের রোল মডেল হতে চলেছে। দেশের উন্নয়ন তৎপরতার এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এসময় তিনি বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ ইউনিয়ন ভিত্তিক ফুটবল দলের বিজয়ী বিজিত দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের ক্রীড়ানৈপুন্যতা আমাকে মুগ্ধ করেছে। এ ধারাবাহিকতা এগিয়ে নিতে হবে। গোয়াইনঘাটসহ সিলেট-৪ আসনের সবকটি এলাকার ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে যত ধরণের সহযোগিতা লাগে সরকার ও আমার পক্ষ হতে করা হবে। ভালো খেলোয়াড়দের বাচাই করে গোয়াইনঘাট থেকে একটি চৌকস টিম গঠন করে সিলেটে জেলা পর্যায়ে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানান তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা ও ৩নং পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, ইসমাইল আলী মাষ্টার, সামসুল আলম, গোপাল কৃষ্ণ দে চন্দন, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক মো. শাহাব উদ্দিন, গোলাম কিবরিয়া রাসেল, সুভাস দাশ, মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মিনহাজুর রহমান, এম. এইচ. মেনন, আব্দুল মালিক, শ্রমিক লীগ নেতা মাসুক আহমদ, ইউনিয়ন যুবলীগ আহবায়ক আফাজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, রাসেদ পারভেজ লাভলু, মোস্তাফিজুর রহমান লিলু, রাজিবুল হাসান রাজিব, শেরগুল গোসাই, আমিন দেওয়ান প্রমুখ।
খেলায় ৬নং ফতেহপুর ইউনিয়ন ফুটবল দল স্বাগতিক ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন ফুটবল দলের মোকাবেলা করে। খেলায় পূর্ব জাফলং ইউনিয়ন ফুটবল দল ৪-১ গোলে ৬নং ফতেহপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। বিজয়ী দলের গোলকিপার রনি ম্যান অব দি ম্যাচ বিবেচিত হন। বিজয়ী দলের রুবেল ফাইনাল ম্যাচে হ্যাট্ট্রিক করার পাশাপাশি টুর্নামেন্টের সেরা গোলদাতার পুরস্কারের জন্য বিবেচিত হন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন।
আপনার মন্তব্য