১৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৩২
মৌলভীবাজারের কমলগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ভানুগাছের মাধবপুর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তোয়াহিদুল ইসলাম তোয়াহিদ কমলগঞ্জের বালিগাও গ্রামের মিছির আলীর ছেলে।
কমলগঞ্জ থানার পুলিশ জানায়, শুক্রবার কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নির্দেশে এএসআই মো. হামিদুর রহমান, এএসআই উওম কুমার কৈরী ও কনস্টেবল আব্দুর রহিম এক বিশেষ অভিযান চালিয়ে তোয়াহিদকে গ্রেপ্তার করেন।
তোয়াহিদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
আপনার মন্তব্য