১৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সংলগ্ন পরিত্যক্ত প্রায় যাত্রী ছাউনি পরিষ্কার-পরিচ্ছন্ন করে ব্যবহার উপযোগী করে তুলেছেন উপজেলা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে তারা এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান।
জানা যায়, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় সংলগ্ন যাত্রী ছাউনিটি দীর্ঘ প্রায় ১০ বছর যাবত ময়লা আবর্জনায় ভরে থাকার কারণে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ যাত্রী সাধারণের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় ছাউনিটি কেউ ব্যবহার করত না।
যাত্রী ছাউনিটি ব্যবহার উপযোগী করে তোলার জন্য রোববার সকালে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজীব ও কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক হাসান আহমদের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাউনিটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সকলের ব্যবহার উপযোগী করে তুলেন।
আপনার মন্তব্য