১৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:২৭
সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার মাইজগাঁও বাজার থেকে তাঁকে আটক করে পুলিশ।
আটককৃত ফাইয়াজ বিন নুর (২৩) উপজেলার মাইজগাঁও ইউনিয়নের মাইজগাঁও গ্রামের এনামুল হকের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খালেদ চৌধুরীর নেতৃত্বে এসআই ফরিদ উদ্দিন এবং এসআই সোহেল মাহমুদসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার মাইজগাঁও এলাকা থেকে সাদা রঙের চোরাই পালসার মোটরসাইকেলসহ চোরচক্রের সদস্য ফাইয়াজ বিন নূর (ফাহিম) নামে একজনকে আটক করে পুলিশ। ওই মোটরসাইকেল চুরির ঘটনায় গাড়ির মালিক সিয়াম মাহদি মাহি (২০) সিলেট কোতোয়ালি থানায় জিডি করেন। জিডি নং (৬৪৯)।
ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. খালেদ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য