১৭ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২৬
ছাতকের কালারুকা ইউনিয়নের বোবরাপুর প্রকাশিত দিগলবন্দ গ্রামের আব্দুল আলিমের পুত্র ফেরদৌস আহমদ (১৫) নামের এক মাদ্রাসার ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সে নিখোঁজ হয়।
রোববার (১৬ সেপ্টেম্বর) নিখোঁজ ছাত্রের পিতা আব্দুল আলিম সিলেট জালালাবাদ থানায় একটি জিডি (নং- ৭৩২) করেন।
জানা যায়, ফেরদৌস আহমদ জালালাবাদ থানার লালারগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে হিফজ শাখায় হাফেজি পড়ালেখা করে আসছিল। ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বেরিয়ে যায় সে। গভীর রাত পর্যন্ত আর মাদ্রাসায় ফিরে না গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ মোবাইল ফোনে ফেরদৌস আহমদের পরিবারকে নিখোঁজের বিষয়টি অবগত করেন। পরে তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাননি।
নিখোঁজ হওযার সময় তার পরনে পাঞ্জাবি-পাজামা ছিল বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য