১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১২:৩৪
সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪৩ মিনিটে আবুধাবি থেকে আসা বিজি ইএ-২২৮ বিমানের সিটের নিচ থেকে এসব বার উদ্ধার করা হয়।
এসময় পুলিশ স্বর্ণ বহন করার অপরাধের সিলেট নগরের কোতোয়ালি থানাধীন শেখঘাট কলাপাড়া এলাকার ছেলে জাহিদ মিয়াকে আটক করে। বলে জানান সিলেট-৭ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন। আটককৃতের নাম জাহিদ মিয়া।
অভিযানটি পরিচালনা করেন এপিবিএন পুলিশের পরিদর্শক কোহিনূর আহমদ ও এএসআই খালেদ মিয়া।
এ ব্যাপারে সিলেট-৭ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, ‘ বিজি ইএ-২২৮ এর বিমানে যে সিটের (১০/অ নং এ) নিচে স্বর্ণের বারসহ জাহিদকে পাওয়া যায় যদিও ওটা তার নির্ধারিত সিট নয়। পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায় তার নির্ধারিত সিট ছিল ১০/ই নং এ-তে। গত এক মাসে তিনি সিলেটে বেশ কয়েকবার আসা-যাওয়া করেছিলেন।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৯০ হাজার। স্বর্ণের বার অবৈধভাবে নিয়ে আসার দায়ে জাহিদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় কাস্টমস গোয়েন্দারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি ।
আপনার মন্তব্য