কুলাউড়া প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:২৫

হাকালুকিতে টাস্কফোর্সের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস

মৌলভীবাজারের কুলাউড়ায় ৫ লক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস করেছে টাস্কফোর্স। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ বিভাগের সমন্বিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

এ অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাহিদ, উপজেলা মৎস্য অফিসার মো. সুলতান মাহমুদ, সহকারী মৎস্য অফিসার, ক্ষেত্র সহকারী এবং এস আই বাবুলের নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশ।

উপজেলার গুগালিছড়া, চকিয়া, গৌড়কুড়ি, কাংলি বিলসহ হাকালুকি হাওরের কুলাউড়া অংশে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ অবৈধ জাল আটক করে সেগুলো পোড়ানো হয়।

এ ব্যাপারে কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমদু বলেন, গতকাল বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান চলে। অবৈধ জাল ধরতে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হবে। গত রাতে ধ্বংস করা জালের যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত