সিলেটটুডে ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:১১

গায়েবি মামলা প্রত্যাহার করুন: আলী আহমদ

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, অবৈধ সরকারের কর্তাব্যক্তিদের নির্দেশে কতিপয় অতিউৎসাহী পুলিশ সিলেটকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। কতিপয় আওয়ামী পুলিশ সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় ন্যক্কারজনক হামলা চালিয়ে উল্টো নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা দায়ের করে। এছাড়া বিভিন্ন থানায় থানায় নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় পুলিশি হামলা, ভাঙচুর, গুলি ও নেতাকর্মীদের গ্রেপ্তার, সিনিয়র নেতৃবৃন্দসহ জেলা বিএনপির সহসভাপতি ও দক্ষিণ সুরমা বিএনপি সভাপতি হাজী সাহাব উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে কদমতলী পয়েন্টে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখেই সরকার দমন-পীড়নের নতুন অধ্যায় সূচনা করেছে। এতে প্রমাণিত হয় এই সরকার ও প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না। অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ কারান্তরীণ সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দিন। কাল্পনিক ঘটনায় সাজানো সকল গায়েবি মামলাসমূহ প্রত্যাহার করুন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক শামীম আহমদের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা আব্দুল লতিফ খান, আশরাফ বাহার, আব্দুর রহিম, এনামুল হক মাক্কু, আজির উদ্দিন আহমদ, শামসুর রহমান শামীম, মুহিবুর রহমান, মো. জিলা মিয়া, হাজী গুলজার আহমদ, ইসলাম উদ্দিন, আক্কাছ আহমদ, ওলিউর রহমান ওলি, শেখ বাবুল হোসেন, শাহিন আহমদ খান, জাহাঙ্গীর আলম মুকিত, কাওছার আহমদ, লিমন আহমদ, সোহেল আহমদ, সেবুল মিয়া, হেলাল উদ্দিন, আব্দুল কাইয়ুম, রফিক আহমদ, যুবদল নেতা মঈনুল ইসলাম মঞ্জু, মকসুদুল করিম নোহেল, সাদেক আহমদ, ফখরুল ইসলাম, দিলওয়ার হোসেন, বাবরুল হোসেন, আব্বাস উদ্দিন, আশরাফ আহমদ, সুহেল আহমদ, জুয়েল আহমদ, কামরুল ইসলাম, লেবু মিয়া, হাসান আহমদ, রুহেল আহমদ, বদরুল আলম, উপজেলা শ্রমিক দল সভাপতি মো. আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক শহীদ রাজা, জেলা ছাত্রদলের সহসভাপতি এনামুল হক, মিনার হোসেন লিটন, মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, জেলা ছাত্রদল নেতা রায়হান আলম, শাহেল শাহ, হুমায়ুন রশীদ, সজীব আহমদ, সোহানুর রহমান সামাদ, রাজ খান ইমন, অলিউর রহমান ফেরদৌস, আজহারুল ইসলাম সামি, মিজান আহমদ, মেহদী হাসান মোহন, জিলাল আহমদ, তালহা আহমদ, জাহাঙ্গীর, জাকির হোসেন, পারভেজ আহমদ, লিমন, সায়েম আহমদ, পাবেল আহমদ, শেখ রাজু আহমদ, গোলাম রব্বানী, জাহেদ আহমদ ও আকরাম হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত