২২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:১৭
‘কোড ফর ফ্রিডম’ শিরোনামে সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়ে তিনমাস ব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর)দুপুরে নগরের একটি রেস্তোরায় শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষনের সমাপ্তি করা হয়।
ইউএস স্টেইট ডিপার্টমেন্ট ও ইয়েছ এলামনি বাংলাদেশের যৌথ উদ্যোগে সিলেট নগরের বিভিন্ন স্কুল ও কলেজের ৩০ জন ছাত্রীকে এই প্রশিক্ষণ দেয়া হয়। আমেরিকান কর্ণার সিলেটে কর্মশালায় বেসিক কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষন পরিচালনা করেন ‘কোড ফর ফ্রিডম’ প্রজেক্টের সমন্বয়কারী মেহজাবিন নাহার চৌধুরী ইরিন ও সহ-সমন্বয়কারী মোহাম্মদ আজিজুর রহমান।
এই প্রজেক্টের প্রশিক্ষনার্থী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মৌনতা নাথ মিশি বলে, বর্তমান প্রেক্ষাপটে কম্পিউটার চালানো জানা একটি গুরুত্বপূর্ন কাজ। আমার পরিবার থেকে বলা হয়েছিল এসএসসি পরীক্ষার পর কম্পিউটার কোর্সে ভর্তি করা হবে। তবে আমি চাইছিলাম এখনই শিখি। এই কোর্সটি করার পর নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে। প্রতিষ্ঠানিক শিক্ষার পর এই কম্পিউটার কোর্স করলে হয়তো এতটা আগ্রহী হতাম না। যদিও এটি বেসিক র্কোস তারপরও নিজের দক্ষতা সর্ম্পকে অনেক ধারনা হয়েছে আমার।সামনে আমার কি করা উচিত এ বিষয়ে এখন আমি সিদ্ধান্ত নিতে পারবো।
খাজাঞ্চিবাড়ি স্কুলের দশম শ্রেনীর ছাত্রী ফারজি বেসিক কোর্সেও পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলোও ভালো ভাবে আয়ত্ত করেছে। ফারজি বলেন, ডিজাইনের প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকে। এখানে গ্রাফিক্সের কোর্সটি করে অনেক কিছু শিখতে পেরেছে। কম্পিউটারে বসে সব ধরনের ডিজাইন করা যায় শুনেছিলাম। এখানে আমি নিজে এই কাজটি করেছি। খুব ভালো লেগেছে। এই প্রশিক্ষনটি শিক্ষা জীবন শেষ করার পরও আমার কাজে লাগবে।
প্রযুক্তির মাধ্যামে শিক্ষা জীবন থেকে মেয়েদের শক্তিশালী, আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল করার লক্ষে ইউএস স্টেইট ডিপার্টমেন্ট ও ইয়েছ এলামনি বাংলাদেশের এই উদ্যোগ নেয়। সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে কর্মজীবনে বাধা-বিপত্তি সফলতা ও শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হতে উদ্ভুদ্ধকরতে দিক নির্দেশনামূলক কথা বলেন, সিলেট মিরর পত্রিকার স্টাফ রির্পোটার শাকিলা ববি, ইংলিশ অলিম্পিয়াড বাংলাদেশের রিজিওনাল কোঅর্ডিনেটর তাহিয়া তালবিয় মিম।
আপনার মন্তব্য