২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:১৯
সোমবার (২৪ সেপ্টেম্বর) সিলেটে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আলোর মিছিল অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাড়ে ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে এ আলোর মিছিল।
শিবিরের হামলায় নিহত তিন প্রগতিশীল ছাত্রনেতা মুনির ই কিবরিয়া, তপন জ্যোতি দেব এবং এনামুল হক জুয়েল স্মরণে প্রতিবছর ২৪ সেপ্টেম্বর এ আলোর মিছিলের আয়োজন করে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক মোর্চা।
১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর জাসদ ছাত্রলীগের এই তিন ছাত্রনেতাকে হত্যা করে শিবির। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই সিলেটে শিবির আধিপত্য বিস্তার করে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রতিবছর এই দিনটি মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আগের বছরগুলোর মতো এবারও মুনির-তপন-জুয়েল স্মরণে আলোর মিছিল করবে মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা।
এতে সিলেটের প্রগতিশীল আন্দোলনের সকল কর্মীকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
আপনার মন্তব্য