সুনামগঞ্জ প্রতিনিধি

০৩ অক্টোবর, ২০১৮ ১০:৫৪

মা-বাবার সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

সুনামগঞ্জের তাহিরপুরে মা-বাবার সঙ্গে অভিমান করে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।

নিহত জিয়াউল হক (১২) জিয়াউল উপজেলার বড়দল (দক্ষিণ) ইউনিয়নের নালেরবন্দ গ্রামের তাজুল ইসলামের ছেলে ও কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।’

গতকাল মঙ্গলবার বিকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার নালেরবন্দ গ্রামের তাজুল ইসলাম ও তার স্ত্রী সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে ছেলে জিয়াউলকে লেখাপড়ায় মনোযোগী হতে বকাঝকা করেন। এতে অভিমান করে বসতঘরের পড়ার টেবিলে বই খাতা রেখে জিয়াউল ঘর থেকে বেরিয়ে যায়।

পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজির পর বসতবাড়ির লাগোয়া গোয়ালঘরে আড়ার সঙ্গে গলায় রশি ঝুলানো জিয়াউলের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন।

থানা পুলিশ মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত জিয়াউলের বাবা তাজুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় আমি ও আমার স্ত্রী জিয়াউলকে সামান্য বকাঝকা ও শাসন করেছিলাম কিন্তু কে জানত ছেলে আমার গলায় রশি দিয়ে আত্মহত্যা করবে।

তাহিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, স্কুলছাত্রের আত্মহত্যার ব্যাপারে মঙ্গলবার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত