কমলগঞ্জ প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০১৮ ১৬:২২

কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগে মহিউদ্দিন সভাপতি, মাহমুদুর সম্পাদক

সম্মেলনের সাড়ে ৭ মাস পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেল। সাবেক ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দিনকে সভাপতি, এম. মাহমুদুর রহমান আলতাকে সাধারণ সম্পাদক ও মো. নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজমুল হক ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বী কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

উল্লেখ্য, আহ্বায়ক কমিটি গঠনের দীর্ঘ প্রায় দেড় যুগ পর কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সম্মেলনের সাড়ে ৭ মাস পর এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত