নবীগঞ্জ প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০১৮ ১৬:০৬

‘পূজামণ্ডপে জঙ্গি তৎপরতা ও ইভটিজিং করলে তাৎক্ষণিক ব্যবস্থা’

নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, বাংলাদেশে কে সংখ্যাগুরু আর কে সংখ্যালঘু সেটা আলাদাভাবে দেখার কোন অবকাশ নেই। ধর্ম যার যার, উৎসব সবার, আনন্দ সবার এ দৃষ্টিতে সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা কোন মণ্ডপে যদি কেউ জঙ্গি তৎপরতা ও মাদকসেবী এবং ইভটিজাররা কোন রকম অপ্রীতিকর কিছুর আশ্রয় নেয় তাদেরকে সাথে সাথে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সোমবার (১০ অক্টোবর) সকালে নবীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, যারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করে ক্ষমতা থেকে উৎখাত করতে চায় ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। পূজা চলাকালীন সময়ে তিনি প্রতিটি পূজামণ্ডপে নিরবিচ্ছিনভাবে বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত এবং আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার জন্য পূজারিদের প্রতি আহবান জানান।

নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে ও পল্লীজীবিকায়ন কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখেন্দু রায় বাবুল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, আলী আহমেদ মুসা, সত্যজিৎ দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, গোবিন্দ জিউড় আখড়া পূজা কমিটির সভাপতি প্রমথ চক্রবর্তী বেনু, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, উপজেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি রঙ্গ লাল রায়, যুগ্ম সম্পাদক আশীষ ব্রত তালুকদার, সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত, করগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, দিজেন্দ্র রায় মহাদেব, হরিপদ দাশ, জগদীশ দাশ, দিপক পাল, বিভু আচার্য, দেবব্রত দাশ, অখিল সূত্রধর, সাধন চন্দ্র দাশ, নারায়ন দাশ, মহিতোষ দাশ প্রমুখ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুন নুর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ, পৌর শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত