সিলেটটুডে ডেস্ক

১০ অক্টোবর, ২০১৮ ১৭:৪৪

সিলেটে ৩৫০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

সিলেটে ৩৫০ বোতল ফেনসিডিলসহ রকিব (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ অক্টোবর) ভোরে সদর উপজেলার দাপনা টিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। রকিব উপজেলার দাপনা টিলা এলাকার শানুর মিয়ার ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলেন, আটক হওয়া রকিবের বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-১৫) দায়ের করা হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত