জামালগঞ্জ প্রতিনিধি

১০ অক্টোবর, ২০১৮ ১৮:৫১

জামালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা শুরু হয়।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসেম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি করুণা সিন্ধু তালুকদার, সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম কুমার তালুকদার, জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত সমরেন্দ্র নারায়ন আচার্য এবং সকল পূজামণ্ডপের সভাপতি/সম্পাদক।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান প্রথমেই সকলকে অগ্রিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সভা শুরু করেন এবং পূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য বিভিন্ন নির্দেশনা দেন। তিনি উপজেলা নির্বাহী অফিসে কন্ট্রোল রুম খোলাসহ সকল ইউনিয়নে পূজা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তা দেখার জন্য ট্যাগ অফিসার নিয়োগ করবেন বলে সভায় সকলকে জানান।

পূজার সময় যে কোন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হবার আশঙ্কা দেখা দিলে উনার ব্যবহৃত মোবাইল নাম্বার (০১৭৩৪-৪৪৮৭৩০) এবং অফিসার ইনচার্জ, জামালগঞ্জ থানার মোবাইল নাম্বারে (০১৭১৩-৩৭৪৪২৬) জানানোর জন্য তিনি অনুরোধ করেন।

পরিশেষে সকলকে ধন্যবাদ এবং পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত