ছাতক প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৮ ২০:১৪

ছাতকে ইঁদুর নিধন কর্মসূচী ও যুবদিবসের র‌্যালি অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতকে ইঁদুর নিধন কর্মসূচী উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাউবির সেকশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদ্ম মোহন সিংহ, ক্ষুদ্র কৃষি ফাউন্ডেশনের উপ আঞ্চলিক পরিচালক মমিনুর রহমান প্রমুখ।সভা শেষে কৃষি ক্ষেত্রের বিভিন্ন উন্নয়নে অবদান রাখায় এক কর্মকর্তাসহ ৫জনকে পুরস্কৃত করা হয়।

উপজেলা কৃষি উন্নয়নে ব্যাপক প্রচার-প্রচারণা ও একজন দক্ষ এবং আধুনিক কৃষক হিসেবে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উপ সহকারী কৃষি কর্মকর্তা পদ্ম মোহন সিংহ, সার, বীজ ও কীটনাশক বিক্রয়ে অবদান রাখায় আশরাফুর রহমান চৌধুরী, শ্রেষ্ঠ ধান ও ধান বীজ উৎপাদন এবং বিপণনে অবদান রাখায় কাজী এনামুল হক, মাল্টা চাষে মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার ছানাকে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

এদিকে একই মঞ্চে জাতীয় যুবদিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সিএস আসাদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক, বাউবির সেকশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সফল আত্মকর্মী কয়েছ মিয়া, ছাদিকুর রহমান, মিলি বেগম, প্রশিক্ষিত কুহিনূর রহমান, আরজু মিয়া, হাসান আলী, দবির হোসেন, মিজানুর রহমান, রুবেল মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।

সভা শেষে যুব অধিদপ্তরের ৮০ হাজার টাকার একটি ঋণের চেক সফল আত্মকর্মী আফজাল হোসেনের হাতে তুলে দেয়া হয়। পরে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত