২২ জুলাই, ২০১৫ ২০:৩৪
সিলেট নগরীর শিবগঞ্জে এক ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতরা হামলা চালিয়ে সর্নলঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে।
মঙ্গলবার ভোর রাতে নগরীর শিবগঞ্জ সেনপাড়া এলাকা পুষ্পায়ন ১০২ ব্যবসায়ী জয়দেব চক্রবর্তী জয়ন্ত ও দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের আম্বরখানা শাখার সহকারী ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরী পলকের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতিকালে পরিবারের সদস্যদের বেঁধে মালামাল নিয়ে যায় ডাকাতরা।
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরী পলক জানান, রাত ৩টায় ১০-১২ জনের একদল ডাকাত প্রথমে বাসার মালিক ব্যবসায়ী জয়দেব চক্রবর্তী জয়ন্তের ঘরে প্রবেশ করে। এর পর অস্ত্রের ভয় দেখিয়ে তারা পরিবাদের সদস্যদের হাত-পা ও মূখ বেঁধে ফেলে। এ সময় ঘরের আলমিরা ভেঙ্গে সর্নলঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় আনুমানিক ৮ লক্ষ টাকার মালামাল লুট করে। এর পর জয়দেকে বেঁধে ২য় তলায় নিয়ে যায় ডাকাতরা। প্রথমে আমাকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা সর্নলঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন জিনিসপত্রসহ প্রায় আনুমানিক ১২ লক্ষ টাকার লুট করে নিয়ে যায়। এমনকি বাসার জিনিসপত্র তছনছ করেছে তারা।
খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মেট্রেপালিটন পুলিশ কমিশনার মো. কামরুল আহসানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শাহপরান থানার অফিসার ইনচার্জ মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য