২৪ জুলাই, ২০১৫ ১৯:৫৫
সিলেটের কানাইঘাট উপজেলা থেকে ১২ পাউন্ড কোবরা সাপের বিষ উদ্ধার করেছে র্যাব। যার আনুমানিক মূল্য ৪৬ কোটি টাকা। র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাটের বাউগ্রামে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
সাপের বিষ ছাড়াও এসময় একটি রিভলবারও উদ্ধার করে র্যাব। আটক করা হয় ৭ জনকে।
রাত আটটায় সংবাদ সম্মেলন করে এ ব্যপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া শাখার কর্মকর্তা রাজু।
আপনার মন্তব্য