২৯ জুলাই, ২০১৫ ১৮:৫৮
শিশু রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কর্মাস। গতকাল বুধবার নগরীর জেলরোডে আয়োজিত মানববন্ধনে চেম্বার নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃতদের আসামীদের বিচার সম্পন্নের দাবি জানান।
সংগঠনের সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে ও সম্পাদিকা ফরিদা আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, রোকসানা বেগম, সুমিতা দাস জয়া, নাহার সুলতানা, তামান্না বেগম, তানজিনা বেগম, স্বপ্না বেগম, পারভিন বেগম, মরিয়ম বেগম, শান্তা কামালি, ফাতেমা বেগম, ইয়াসমিন বেগম, সাবেরা বেগম, তাসলিমা আক্তার, বেবী বেগম, রোজিনা আক্তার, সালেহা আক্তার, নাদিয়া বেগম, আখি আক্তার, দেলোয়ারা বেগম প্রমুখ।
আপনার মন্তব্য