২৯ জুলাই, ২০১৫ ২২:৩৮
সিলেটে সপ্তম বইপড়া উৎসবের প্রতিযোগীতামূলক পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় নগরীর দরগাহ মহল্লাস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সকল প্রতিযোগীদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষার্থীরা এ বছরের নির্বাচিত গ্রন্থ মাহমুদুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক অমর উপন্যাস ‘খেলাঘর’ এর উপর এ পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগানকে সামনে রেখে যুগান্তর স্বজন সমাবেশ গত ৮ বছর যাবৎ এ বই পড়া উৎসবের আয়োজন করে আসছে।
আপনার মন্তব্য