৩০ জুলাই, ২০১৫ ১১:৪১
সুনামগঞ্জ সীমান্তে রাঙ্গছড়া নদীতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ ভাসছে। আজ বৃহস্পতিবার সকালে ওই নদীতে লাশটি ভাসতে দেখা যায়।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রাঙ্গছড়া নদীতে একটি লাশ ভাসতে দেখে তানিরপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। লাশটির এখন কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
আপনার মন্তব্য