নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০১৫ ১৬:৪৯

সিলেটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

সিলেট শাহী ঈদগাহস্থ সদর উপজেলা খেলার মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজিত মেলা বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. কামরুল আহসান।

সৈয়দ আলতাফুর রহমানের সভাপতিত্বে এবং রজত কান্তি গুপ্ত ও প্রিয়াংকা গুপ্তের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র ১ম সহসভাপতি হাসিন আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও পুনাক’র সভানেত্রী মুনমুন আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম.এম মঈন খান বাবুল।

উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম খান পিন্টু। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মণিপুরী নৃত্য ও সঙ্গীত পরিবেশ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত