৩১ জুলাই, ২০১৫ ১৯:১৬
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল-সমাবেশ করেছে সিলেট মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর সুবিদবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন মিছিলকারীরা।
সমাবেশে সিলেট মহানগর ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবকলীগ নেতা পিযুষ কান্তি দে, সিলেট মহানগর যুবলীগের সদস্য সাহেদ আহমদ, মহানগর যুবলীগ নেতা বাবলা চৌধুরী, সুমন রায় তালুকদার, তোফায়েল আহমদ, সাহাদাত খান দবির, জাহাঙ্গীর, রায়হান উদ্দিন রায়হান, কোয়াজ আলী কয়েস, আবুল কাশেম, আনোয়ারুল হক আলম, নাজমুল আলম রুমেল, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট মহানগর আহবায়ক নুর আহমদ কামাল, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফাহেল আহমদ তালুকদার, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুর মোহাম্মদ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সমাবেশে অংশ নেন।
আপনার মন্তব্য