৩১ জুলাই, ২০১৫ ২১:০৫
সুরমা নদীতে গণগোসল কর্মসূচী পালন করবে আন্তর্জাতিক সংগঠন ‘ওয়াটার কিপার অ্যালায়েন্স'। সাঁতারযোগ্য নদীর পানি নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রচারণা হিসেবেে এ কর্মসূচী পালন করবে ‘ওয়াটার কিপার অ্যালায়েন্স'।
শনিবার (০১ আগস্ট) দুপুর ১২টায় সুরমা নদীর তীরে কুইঘাট এলাকায় বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এ কর্মসূচিতে অংশ নেবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক ও সুরমা ওয়াটারকিপার আব্দুল করিম কিম জানান, সুরমা নদীর পানি সাঁতারযোগ্য রাখার দাবীতে সংশ্লিষ্ট মহলকে সচেতন ও উদ্যোগী করতে একর্মসূচী পালন করা হবে।
এছাড়াও সুরমার প্রবেশমুখ জকিগঞ্জ উপজেলার অমলসিদে নদী খনন করে নদীর নাব্যতা নিশ্চিত করার দাবি জানাবে সুরমা রিভার ওয়াটারকিপার, ভূমিসন্তান বাংলাদেশ, প্রাধিকার ও রোটার্যাক্ট ক্লাব অব সিলেট সুরমা।
আপনার মন্তব্য