২০ জানুয়ারি, ২০১৫ ১৮:৩৭
মৌলভীবাজারের বড়লেখা থানার পুলিশ এসল্ট মামলায় (নং-০৩) মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বড়লেখা পৌরসভার মেয়র ও উপজেলা যুবদলের সভাপতি ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা দল নেত্রী রেহানা বেগম হাসনাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২১ নেতাকর্মী। উপজেলা বিএনপির দলীয় সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তবে কত দিনের আগাম জামিন পেয়েছেন তারা এ তথ্য পাওয়া যায়নি। বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক প্রতিমন্ত্রী এড: এবাদুর রহমান চৌধুরী প্রমুখ। গত ৫ জানুয়ারি বড়লেখা উপজেলা সদরে আওয়ামীলীগ, বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং ৫০জনকে অজ্ঞাত রেখে পুলিশ এসল্ট মামলা দায়ের করে।
আপনার মন্তব্য