নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০১৫ ১৩:৪৫

বিমানের ইঞ্জিন বিকল: ওসমানী বিমান বন্দরে আটকা ৫৮ যাত্রী

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পাখি ঢুকে বিকল হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

বিজি-০৫২ নামক ফ্লাইটটি আজ শনিবার সকাল সোয়া ৭টায় দুবাই থেকে ওসমানীতে অবতরণ করার আধঘন্টা পর সকাল পৌণে ৮টায় ৫৮ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করার কথা ছিল। কিন্তু এর আগেই রানওয়ের টার্মিনালে থাকাবস্থায় ইঞ্জিনে পাখি ঢুকে বিমানটি বিকল হয়ে যায়। 

আটকা পড়া যাত্রীদের বিকেল ৩টার মধ্যে বিমানের অন্য ফ্লাইটে ঢাকা পাঠানোর চেষ্টা চলছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, আজ শনিবার সকাল সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের নামিয়ে দিয়ে বিমানটি টার্মিনালে দাঁড়ানো অবস্থায় একটি পাখি ডানদিকের ইঞ্জিনের ভেতর ঢুকে পড়ে। এতে চারটি ব্লেড ভেঙে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। 

উল্লেখ্য, ফ্লাইটে ঢাকার ৫৮ জন যাত্রীর মধ্যে দুবাই থেকে আসা ৩৯ জন ও অভ্যন্তরিণ রুটের ১৯ জন যাত্রী ছিলেন। 


আপনার মন্তব্য

আলোচিত